খেলা

সাকিবের শাস্তি মওকুফ চায় মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক : বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শাস্তি মওকুফের জন্য আবেদন করেছে মোহামেডান। শাস্তি মওকুফের চিঠি সিসিডিএম ও বিসিবি বরাবর পাঠিয়েছে ক্লাবটি।

গত শুক্রবার (১১ জুন) আবাহনীর বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে প্রথমে আম্পায়ারের সিদ্ধান্ত মনঃপুত না হওয়ায় স্ট্যাম্পে লাথি মারেন সাকিব। পরে বৃষ্টির কারণে খেলা থামিয়ে দেয়ার নির্দেশ দেয়ায় স্ট্যাম্প তুলে মাটিতে আছাড় মারেন তিনি। এ দুই অপরাধে তিন ম্যাচ নিষেধাজ্ঞা ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় তার।

অবশ্য লাথি দিয়ে স্টাম্প ভাঙা এবং স্টাম্প তুলে মাটিতে আছড়ে ফেলার ঘটনায় ক্ষমা চেয়েছিলেন সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার লীগে ঘটানো এই ঘটনায় শাস্তি এড়াতে পারেননি ওয়ানডের এক নম্বর অলরাউন্ডার।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সপ্তম রাউন্ডের খেলা ছিল বিকেএসপিতে। কিন্তু মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর গড়াতেই হঠাৎ গুঞ্জন, সাকিব আল হাসানের শাস্তির ইস্যুতে আপিল করেছে মোহামেডান। নিজেদের অধিনায়ককে লিগের বাকি ম্যাচগুলোতে দলে চায় সাদা-কালোরা।

শাস্তি মওকুফের সেই চিঠিতে সাকিব আল হাসান আবাহনীর বিপক্ষে সেই ঘটনার জন্য লজ্জিত ও দুঃখিত বলে উল্লেখ করেছে মোহামেডান। অর্থদন্ড বহাল রেখে তাদের অধিনায়কের তিন ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ মোহামেডানের।

এ বিষয়ে মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেন, ‘সাকিবের যে শাস্তি হয়েছে তা মওকুফের জন্য এরই মধ্যে আমরা আবেদন করেছি। আবেদন পত্রটি সিসিডএম বরাবর পাঠানো হয়েছে। সেখানে আমরা সিসিডিএমকে অনুরোধ করেছি তারা যেন সাকিবের শাস্তি মওকুফ করে। যদি তা-না হয় সেক্ষেত্রে এটি যেন পিছিয়ে কার্যকর করে।’

বর্তমানের শাস্তি ভবিষ্যতে দেয়ার বিষয়টা আবার কেমন? জানতে চাইলে তিনি বলেন, ‘ধরেন, আগামী বছর বা অন্য কোনো সময় এ শাস্তি কার্যকর করা যায় কিনা সে আবেদনও করা হয়েছে। আমরা বাকি ম্যাচগুলোতে সাকিবকে দলে চাই। এজন্যই মূলত আবেদন করা।’

শাস্তির এ সিদ্ধান্ত মোতাবেক মোহামেডানের অষ্টম, নবম ও দশম রাউন্ডের ম্যাচ মাঠের বাইরেই থাকতে হবে সাকিবকে। এরই মধ্যে আজ হয়ে গেছে অষ্টম রাউন্ডের খেলা। সাকিবকে ছাড়াই বৃষ্টি আইনে ৯ রানে জিতেছে মোহামেডান। তবে পরের দুই রাউন্ডে সাকিবকে নিয়েই মাঠে নামতে চায় তারা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা