খেলা

চরম ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক : দুই প্রান্ত থেকেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের চাপে রেখেছিলেন মুস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন। দুই-তিনটি ডেলিভারি ছাড়া প্রথম চার ওভারের প্রায় সবকটি বলই মিডল অ্যান্ড অফ স্টাম্পের মধ্যেই রাখার চেষ্টা করেছেন তারা। যার সুফল এসেছে পঞ্চম ওভারেই।

ওপেনার সুনীল অ্যামব্রিসকে মাত্র ৬ রানে ডাগ আউটে ফেরত পাঠান মুস্তাফিজ। স্টাস্পে পিচ করে একটু ভেতরে ঢোকে বল। বাড়তি একুট লাফিয়ে আমব্রিসের ব্যাটের কানায় লেগে বল উড়ে যায় গালিতে। লাফ দিয়ে ক্যাচ লুফে নেন মিরাজ।

তার বিদায়ে ক্রিজে আসেন জশুয়া ডি সিলভা। আরেক ওপেনার জর্ন ওটলিকে সঙ্গে পাওয়ার প্লে শেষ করেন তিনি। তবে ১৩তম ওভারে এসে মেহেদি হাসান মিরাজের বলে তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে বসেন ওটলে। ২৪ রান করে ফিরে যান এই ব্যাটসম্যান।

দুই বল পরেই সোজা বলে ডি সিলভাকে বোল্ড করেন এই স্পিনার। ২২ বলে ৫ রান করেন তিনি। পরের ওভারে অ্যান্ড্রি ম্যাকার্থিকে বোল্ড করেন সাকিব। এই মুহূর্তে ক্রিজে আছেন নতুন দুই ব্যাটসম্যান জেসন মোহাম্মদ এবং কাইল মায়ার্স। ১৫ ওভারে সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ৩৯ রান।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৬ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। এবার স্বাগতিকদের লক্ষ্য সিরিজ জয় নিশ্চিত করার। সেই লক্ষ্যেই শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে তামিম ইকবালের দল।

ইতোমধ্যে ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন মোহাম্মদ। এর আগের ম্যাচে টস হেরে শুরুতে ব্যাটিং করেছিল সফরকারীরা। যদিও সেই ম্যাচে টস ভাগ্য দলটির পক্ষে যায়নি।

আজকের ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। তবে ক্যারিবীয় একাদশে এসেছে একটি পরিবর্তন। পেসার শেমার হোল্ডারের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন জর্ন ওর্টলে।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : সুনীল অ্যামব্রিস, জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), অ্যান্ড্রি ম্যাকার্থি, নিকুমরাহ বোনার, জেসন মোহাম্মদ (অধিনায়ক), রভম্যান পাওয়েল, কাইল মায়ার্স, রেমন্ড রেফিয়ার, আলজারি জোসেফ, আকিল হোসেন, জর্ন ওটলে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা