অবৈধ বিলবোর্ড-সাইনবোর্ড সরাচ্ছে ডিএনসিসি
জাতীয়

অবৈধ বিলবোর্ড-সাইনবোর্ড সরাচ্ছে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, শপসাইন, প্রজেক্ট সাইন অপসারণে ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এ অভিযানে অংশ নিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে গুলশান নগর ভবনের সামনে থেকে এ অভিযান শুরু হয়।

অভিযানে অংশ নিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, 'এই সিটিকে নিয়মের মধ্যে চলতে হবে। আমি সবাইকে অনুরোধ করেছি আগেই। আমাদের আজ থেকে অভিযান চলবে, যেখানে যেখানে অবৈধ সাইনবোর্ড-বিলবোর্ড পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।'

তিনি আরও বলেন, ‘যে যতো প্রভাবশালী হোক, সেটা আমাদের দেখার বিষয় নয়। ম্যাজিস্ট্রেটদের সঙ্গে নিয়ে অভিযানে এসেছি। এই শহরে অবৈধ বিলবোর্ড-সাইনবোর্ড আর থাকবে না। সে কারণে আমি নিজে দাঁড়িয়েছি। সাইনবোর্ড ও বিলবোর্ড ব্যবহারে অনুমতি নিতে হবে। ট্যাক্স দিতে হবে এবং নিয়মের মধ্যে এসব ব্যবহার করতে হবে।’

মেয়র বলেন, ‘পাঁচ ফুটের অনুমোদন নিয়ে ১০ ফুট করে ফেলে। এতে শহরকে দৃষ্টিকটু দেখায়। শহরটা আমাদের, আমাদেরকেই কাজ করতে হবে। ’

সান নিউজ/ বিএম/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা