সংগৃহীত ছবি
জাতীয়

ট্রাকের ধাক্কায় নার্স নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টারে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় লাবনী আক্তার (২৪) নামে এক নার্স নিহত হয়েছেন।

আরও পড়ুন: ২/১ দিনের মধ্যে গ্যাসের সংকট কমবে

রোববার (২১ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই জামাল হোসেন বলেন, আমার বোন স্থানীয় একটি হাসপাতালে নার্সিংয়ের কাজ করে। গত রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক জানায় আমার বোন আর বেঁচে নেই।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় নারী নিহত

তিনি আরও জানান, বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ভাড়া থাকত। আমাদের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার বট বালিগাঁও গ্রামে। আমার বাবার নাম মো. বাবুল গাজী।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। চালক থানা হেফাজতে রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা