ছবি: সংগৃহীত
জাতীয়

শপথ নিলেন আ’লীগের সংসদ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের নব-নির্বাচিত সংসদ সদস্যরা শপথবাক্য পাঠ করেছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান।

আরও পড়ুন: পর্যটন নগরীতে যাচ্ছে ‘পর্যটক এক্সপ্রেস’

বুধবার (১০ জানুয়ারি) সকালে শেরে বাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। এর আগে নিয়মানুযায়ী স্পিকার নিজে শপথ গ্রহণ করেন।

এ দিন সকাল থেকে নব-নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিতে জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেন। সংসদ ভবনের ১২ নম্বর গেট দিয়ে তারা ভেতরে প্রবেশ করেন। সকাল ১০ টা ৮ মিনিটে স্পিকার শপথ কক্ষে প্রবেশ করেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, শপথ গ্রহণ শেষে শপথ বইয়ে স্বাক্ষর করেন সংসদ সদস্যরা। এরপর সচিবের দপ্তরে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন তারা।

আরও পড়ুন: অশুভ শক্তির বীজকে উৎপাটন করতে হবে

জানা গেছে, দুপুর ১২ টায় তারা আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় অংশ নেবেন। সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ আলোচনা করে তাদের নেতা নির্বাচিত করবে। এরপর রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আহ্বান জানাবেন।

পরে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ দল তাদের নেতা নির্বাচিত করে সংসদের বিরোধী দলীয় নেতার স্বীকৃতির জন্য স্পিকারের কাছে লিখিত অনুরোধ জানাবে।

আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ গঠন করার চ্যালেঞ্জ

নিয়ম অনুযায়ী, সংসদ নেতা নির্বাচন ও প্রধানমন্ত্রীর শপথের পর তার আথে আলোচনা সাপেক্ষে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠাবেন স্পিকার। এরপর সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি।

জানা যায়, আগামী ২৮ বা ৩০ জানুয়ারি এ অধিবেশন আহ্বান করা হতে পারে। অধিবেশনের শুরুতে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে।

আরও পড়ুন: আজ রাজধানীর যেসব সড়ক বন্ধ

প্রসঙ্গত, নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত ফল অনুযায়ী, ২৯৮ টি আসনের বেসরকারি ফলে আওয়ামী লীগ ২২২ টি, জাতীয় পার্টি ১১ টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাসদ ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে ও স্বতন্ত্র প্রার্থীরা ৬২ টি আসনে বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ করে ইসি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা