সংগৃহীত
জাতীয়

যমুনার পানি বিপদসীমা ছুঁইছুঁই

নিজস্ব প্রতিনিধি: যমুনা নদীর পোড়াবাড়ি পয়েন্টে আগামী ২৪ ঘণ্টায় পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ইতোমধ্যে তিস্তা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে।

আরও পড়ুন: আগামীকাল টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

সোমবার (১৪ আগস্ট) পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তা মেহেদী হাসানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়।

পাউবো জানিয়েছে, যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ২ নদীর পানিই সমতল স্থিতিশীল থাকতে পারে। এছাড়াও, গঙ্গা-পদ্মা নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানায়।

আরও পড়ুন: বাড্ডায় ডিমের আড়তে অভিযান

সংস্থাটি আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে।

অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি সমতল কমতে পারে এবং ডালিয়া ও কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার নিচে নেমে আসতে পারে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা