ছবি : সংগৃহিত
অপরাধ

ছিনতাই চেষ্টাকালে গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাপাতি জব্দ করা হয়।

আরও পড়ুন : সড়কে ৪০ কিলোমিটার যানজট

মঙ্গলবার (২৭ জুন) রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন- আরিফ (২৪) ও মামুন। এদের মধ্যে আরিফ মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

আরও পড়ুন : মোহাম্মদপুরে ভবনে আগুন, নিহত ১

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহেদ জানান, ঢাকা উদ্যান ২ নম্বর রোডের একটি প্লটে কয়েকজন গরু ব্যবসায়ী গরু এনে রেখেছেন। তারা সেগুলো হাটে নিয়ে বিক্রি করেন। মধ্যরাতে ঐ প্লটে এসে ৪ জন ছিনতাইকারী চাপাতি ধরে গরু ব্যবসায়ীদের টাকা ছিনতাইয়ের চেষ্টা করে।

এ সময় গরু ব্যবসায়ীদের চিৎকারে অন্য ব্যবসায়ী ও স্থানীয়রা চলে এলে ২ জন পালিয়ে যায় এবং ২ জনকে চাপাতিসহ আটক করে স্থানীয়রা। পরে তাদের গণধোলাই দিয়ে আমাদের কাছে সোপর্দ করে।

আরও পড়ুন : নৌকাডুবিতে কৃষকের লাশ উদ্ধার

জিজ্ঞাসাবাদে আরিফ জানায়, সে ৩৩ নাম্বার ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তারা ছিনতাইয়ের সাথে জড়িত। বেড়িবাঁধ এলাকায় যেসব ছিনতাইয়ের ঘটনা ঘটে, সেসব ঘটনার সাথে জড়িত আরিফ ও মামুন।

মামুনের বিরুদ্ধে ২ টি ছিনতাইয়ের মামলা রয়েছে।

আরও পড়ুন : আরও ২ জনের মৃত্যু

এ ঘটনায় গরু ব্যবসায়ী রেজাউল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

অজিদের বিপক্ষে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে হার বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে দেশটিতে অবস্থান...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা