ছবি : সংগৃহিত
জাতীয়

ইউরোপের মতো দেশকে উন্নত করা হবে

সান নিউজ ডেস্ক : উন্নয়নের বার্তা নিয়ে প্রতিটি ঘরে যাওয়ার আহ্বান জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন নেতাকর্মীদের বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশকে জাপান, অস্ট্রেলিয়া এবং ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশে পরিণত করা হবে।

আরও পড়ুন : জনগণের আস্থা-বিশ্বাসের জায়গায় পুলিশ

শনিবার (১১ ফ্রেরুয়ারি) মৌলভীবাজারের বড়লেখায় বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে বড়লেখা সদর ইউনিয়ন শাখা আয়োজিত আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহাব উদ্দিন বলেন, দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রাকে কোনো অবস্থাতেই বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না। কেউ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাইলে, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ঘরে বসে থাকবে না।

আরও পড়ুন : থ্রি-হুইলার শিল্পে পা রাখল বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে জানিয়ে তিনি বলেন, পদ্মা সেতু, মেট্রো রেল, ঘরে ঘরে বিদ্যুৎ, মাথা পিছু আয় বৃদ্ধি করে ২৮৪০ ডলার, কৃষকদের জন্য পর্যাপ্ত সার, আধুনিক যন্ত্রপাতি ইত্যাদির ব্যবস্থা করছে। অসহায় মানুষদের জন্য বিভিন্ন প্রকার ভাতার ব্যবস্থা করা হচ্ছে।

পরিবেশমন্ত্রী বলেন, আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে। জনগণ যাদের সমর্থন দেবে, তারাই দেশ পরিচালনা করবে, তাই অযথা নৈরাজ্য সৃষ্টি করবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

আরও পড়ুন : সার-বীজের দাম বাড়বে না

বড়লেখা সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, সাংগঠনিক সম্পাদক, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ও পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা