ছবি : সংগৃহিত
জাতীয়
রাষ্ট্রপতি নির্বাচন

ভোটার হলেন নতুন ৬ সংসদ সদস্য

সান নিউজ ডেস্ক : আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে সদ্য নির্বাচিত ৬ জন সংসদ সদস্য ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) তাদের অন্তর্ভুক্ত করে নির্বাচনের ভোটার তালিকা সংশোধন করেছে।

আরও পড়ুন : নারীরা সব ক্ষেত্রে খুব ভালো করছে

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত গেজেট প্রকাশ হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে নতুন এ ছয়জন সংসদ সদস্য ভোটার হিসেবে যুক্ত হওয়ায় মোট ভোটার সংখ্যা হল ৩৪৯ জন। নির্বাচনের তফসিলের আগে গত ২৪ জানুয়ারি প্রথমে ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। সেখানে ভোটার ছিল ৩৪৩ জন।

গত ১ ফেব্রুয়ারি বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া ছয় আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ৮ ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ীরা শপথ নেন। এর ফলে সাংসদ হিসেবে গণ্য হওয়ায় তাদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে তালিকা সংশোধন করা হয়েছে।

আরও পড়ুন : কোনো কিছুকে ভয় পাই না

নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হওয়া সংসদ সদস্যরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনের স্বতন্ত্র সদস্য আবদুস সাত্তার ভূঞা (বিভক্তি নম্বর ২৪৪), বগুড়া-৪ আসনের জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন (বিভক্তি নম্বর-৩৯), বগুড়া-৬ আসনের আওয়ামী লীগের রাগেবুল আহসান রিপু (বিভক্তি নম্বর-৪১), চাপাইনবাবগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের মুহ. জিয়াউর রহমান (বিভক্তি নম্বর-৪৪), আওয়ামী লীগের চাপাইনবাবগঞ্জ-৩ মো. আব্দুল ওদুদ (বিভক্তি নম্বর-৪৫) এবং ঠাকুরগাঁও-২ আসনের জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহমেদ (বিভক্তি নম্বর-৫)।

জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে একটি আসন (সংরক্ষিত ৫০/বিভক্তি ৩৫০) শূন্য থাকায় ভোটার হলো ৩৪৯টি।

আরও পড়ুন : তাপমাত্রা আরও বাড়তে পারে

গত ২৫ জানুয়ারি ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনী কর্মকর্তার (সিইসি) দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি, প্রার্থিতা বাছাই ১৩ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১৪ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ১৯ ফেব্রুয়ারি।

প্রসঙ্গত, সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠা হয়। এরপর পরোক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান চালু করা হয়। সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমানে সংসদ সদস্যদের দ্বারা পরোক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা