জাতীয়

নির্বাচনে অনিয়ম ধরা পড়েনি

সান নিউজ ডেস্ক: দেশের উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় সরকারের ১০২টি সাধারণ ও উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজকের স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের ভোটে নির্বাচন কমিশনের (ইসি) চোখে কোনো অনিয়ম ধরা পড়েনি। এখন পর্যন্ত নিয়ম অনুসরণ করেই সবাই ভোট দিচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আরও পড়ুন: জাতীয় স্বার্থকে ঊর্ধ্বে স্থান দিতে হবে

বুধবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৌর ভোট উপলক্ষে সিসি টিভি মনিটরিং সেলে পর্যবেক্ষণকালে এমন মন্তব্য করেন তিনি।

সাত উপজেলা ও চার পৌরসভাসহ শতাধিক ইউনিয়ন পরিষদের মধ্যে তিন উপজেলায় সাধারণ নির্বাচন হলেও চার উপজেলায় উপ-নির্বাচন হচ্ছে। ১৯ ইউপিতে সাধারণ নির্বাচন ও ১২ ইউপিতে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের পাশাপাশি ৩৬ জেলার ৫২টি উপজেলার ৫৮টি ইউনিয়ন পরিষদের মোট ৬০ সদস্য পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। চার পৌরসভায় ভোটকেন্দ্রে সিসি টিভি দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন: সাংবাদিক হত্যার বিচার হয় না

সিইসি বলেন, আমরা সকাল থেকে সিসিটিভি ক্যামেরায় যে পর্যবেক্ষণ করছি, আমাদের চোখে কোনো অনিয়ম ধরা পড়েনি। সুশৃঙ্খলভাবে ভোটকক্ষের নিয়মানুবর্তিতা অনুসরণ করেই সবাই ভোট দিচ্ছেন। সিসিটিভির কারণে পরিপূর্ণ শৃঙ্খলা দেখতে পাচ্ছি।

তিনি বলেন, আজকে ৪টি পৌরসভায় নির্বাচন হচ্ছে, এগুলোই আমরা সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করছি। ৭টি উপজেলাতে নির্বাচন হচ্ছে সেগুলো আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা রাখি নাই। সেগুলো ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ রাখছি। মোবাইলফোনের মাধ্যমে ছবিও দেখছি। এখন পর্যন্ত খবর পাচ্ছি নির্বাচনটা বেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: অপকর্মের জন্য বিএনপির নেতাই নির্বাসনে

গাইবান্ধা-৫ উপ-নির্বাচনের তদন্ত রিপোর্ট সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তদন্ত রিপোর্ট হাতে পেয়েছি এটা সত্য। রিপোর্ট নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হয়নি এবং আমরা বসতে পারিনি। তদন্ত রিপোর্ট সম্পর্কে আপনাদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা