জাতীয়

পাপুলের বিষয়ে আলোচনা হয়নি

সান নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মানবপাচারের অপরাধে কুয়েতে আটক বাংলাদেশের সাবেক সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের বিষয়ে ঢাকায় নিযুক্ত সে দেশের নতুন রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানির সঙ্গে কোনো আলোচনা হয়নি।

আরও পড়ুন: ক্ষমতাসীনদের বিপর্যয়, ইমরানের বিজয়

সোমবার (১৭ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতে আসেন কুয়েতের নতুন রাষ্ট্রদূত। রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার বিষয়ে মোমেন বলেন, নতুন রাষ্ট্রদূত আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। কুয়েতে নতুন সরকার হয়েছে, তা নিয়ে কথা বলেছেন। কুয়েতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। কোভিডের সময় বাংলাদেশি বহু অবৈধ কর্মীকে বৈধতা দিয়েছে তারা। আমরা কুয়েতের বিনিয়োগ নিয়ে আলোচনা করেছি।

আরও পড়ুন: সর্বোচ্চ ৮৫৭ হাসপাতালে ভর্তি

ব্রুনাইয়ের সুলতানের ঢাকা সফরের প্রসঙ্গ টেনে মোমেন বলেন, আমাদের খুব ভালো গেছে। ব্রুনাই আমাদের যথেষ্ট এলএনজি দেবে বলে অঙ্গীকার করেছে। এটি ভালো সংবাদ এবং ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে খুব ভালো মিটিং হয়েছে। আমরা যা যা চেয়েছি, তিনি মোটামুটি দিতে রাজি হয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রীর কাছে সাংবাদিকরা জানতে চান কুয়েতের নতুন দূতের সঙ্গে দেশটিতে আটক সাবেক সংসদ পাপুলের বিষয়ে আলোচনা হয়েছে কি না। জবাবে মোমেন বলেন, আমরা এসব নিয়ে কোনোদিনই আলোচনা করি না।

আরও পড়ুন: রাশিয়ার হুঁশিয়ারি

মানব ও অর্থ পাচারের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য পাপুলকে ২০২০ সালের ৬ জুন কুয়েতের বাসা থেকে আটক করা হয়। গত বছরের ২৮ জানুয়ারি তাকে সাজা দেন কুয়েতের ফৌজদারি আদালত।

বিচারক রায়ে তাকে চার বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১৯ লাখ কুয়েতি দিনার বা ৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেন। বাংলাদেশের ইতিহাসে কোনো সংসদ সদস্যের বিদেশে ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ার ঘটনা এটিই প্রথম। গত বছরের ২২ ফেব্রুয়ারি পাপুলের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা