জাতীয়

এসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৮৭৫ জন প্রার্থী প্রাথমিকভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

আরও পড়ুন: ইভিএমের বিপক্ষেই বেশি কথা হয়েছে

বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট www.police.gov.bd-এ ফলাফল পাওয়া যাবে।

মঙ্গলবার (২৮ জুন) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বার্তায় বলা হয়, বিগত ২০২১ সালের ক্যাডেট উপ-পরিদর্শক (এসআই- নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত, মৌখিক ও বুদ্ধিমত্তা পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে।

সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২১ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত, মৌখিক ও বুদ্ধিমত্তা পরীক্ষায় (Aptitude Test and Viva-voce) উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে মেধারভিত্তিতে প্রযোজ্য বিধি-বিধান পরিপালনের শর্তে ৮৭৫ জন প্রার্থীকে একবছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ দেওয়ার জন্য সিলেকশন বোর্ড সাময়িকভাবে সুপারিশ করেছে।

এসআই নিয়োগের চূড়ান্ত ফল দেখতে এখানে ক্লিক করুন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

চিলমারীতে ইসলামীক ফাউন্ডেশন শিক্ষকদের মানববন্ধন

কুড়িগ্রামের চিলমারীতে ইসলামীক ফাউন্ডেশনের মউশিক শি...

সিরাজদীখানে শ্রমিক দলের কার্যালয়ে আগুন

মুন্সীগঞ্জের সিরাজদীখানে উপজেলা শ্রমিক দলের সাধারণ...

আ’লীগের সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে মির্জানগর যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরা...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা