প্রতীকী ছবি
জাতীয়

শাহবাগে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সান নিউজ ডেস্ক : রাজধানীর শাহবাগ থানার সেগুনবাগিচার নকশি হোমস থেকে এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কিশোরীর নাম তাসমি (১৫)।

আরও পড়ুন: বিএনপি নেতা মকবুল ৩ দিনের রিমান্ডে

শনিবার (২৩ এপ্রিল) দুপুর দেড়টায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে নিয়ে আসে হয়।

নিহত তাসমির চাচাতো ভাই গোলাম রাব্বানী বলেন, তাসমি মা-বাবার একমাত্র সন্তান। পাঁচ বছর আগে লেখাপড়া বন্ধ করে দিয়ে বৃদ্ধ মা-বাবাকে দেখাশোনা করত তাসমি। মা-বাবা অসুস্থ হওয়ায় হুইল চেয়ারে চলাফেরা করেন। তাসমি গতকাল নিজ কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে রাখে। পরে তার মা-বাবা ডাকাডাকি করলেও গতকাল থেকে সে ভিকটিম দরজা খুলছিল না। পরে আজ সকালে বৃদ্ধ বাবা শাহবাগ থানায় খবর দিলে পুলিশ বাসায় গিয়ে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। তার শরীর ফুলে পচন ধরেছে, তীব্র গন্ধে কাছে যাওয়া যায় না। এরপর তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায় পুলিশ। কী কারণে সে আত্মহত্যা করেছে সেটা এখনও জানা যায়নি।

শাহবাগ থানার উপ-পরিদর্শক এসআই রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা খবর পেয়ে দরজা ভেঙে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠাই।

তিনি আরও বলেন, সে কখন গলায় ফাঁস দিয়েছে সে বিষয়ে কিছু বলতে পারছি না। তবে তার শরীর ফুলে পচন ধরে গেছে। কেন ওই কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু বলতে পারেননি তারা বাবা-মা। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা