সীমিত, পরিসরে, অফিস, বাড়ছে, আরও, এক, মাস,
জাতীয়

সীমিত পরিসরে অফিসের সময় বাড়ছে

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে এখন যেভাবে সীমিত পরিসরে অফিস চলছে তা বাড়িয়ে আগামী ৩ আগস্ট পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে বাস, লঞ্চ ও ট্রেন চালু থাকবে। দোকানপাট খোলা রাখার সময়ও আরও তিন ঘণ্টা বাড়ানো হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দিয়ে আদেশ জারি করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

গত মার্চে দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্তের পর পরিস্থিতি ক্রম অবনতির দিকে গেলে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় ছুটি বাড়তে থাকে।

তবে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খুলে দেওয়া হয়। আর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের অনুমতি মেলে। পরে এ ব্যবস্থা ৩০ জুন পর্যন্ত বর্ধিত করা হয়। সেই মেয়াদ মঙ্গলবার শেষ হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, এখন যেভাবে সীমিত পরিসরে কর্মকাণ্ড চলছে আগামী ৩ আগাস্ট পর্যন্ত তেমন চলবে। আর এই সময়কালে মানুষকে সচেতন করতে স্বাস্থ্য সেবা বিভাগ এবং তথ্য মন্ত্রণালয় প্রচার-প্রচারণা চালাবে।

এছাড়া সার্বিক বিষয় বিবেচনা করে ১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে বলেও জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা