হাদিসুর রহমানের জানাজা (ছবি: সংগৃহীত)
জাতীয়

দাদা-দাদির পাশে চিরনিদ্রায় হাদিসুর

নিজস্ব প্রতিবেদক: ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলায় মারা যাওয়া হাদিসুর রহমানের (৩৪) দাফন সম্পন্ন হয়েছে। নিজ বাড়িতে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ মার্চ) বেলা পৌনে ১১টায় তার দাফন সম্পন্ন করা হয়।

এর আগে সোমবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো বিমানে হাদিসুরের মরদেহ দেশে আসে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে এ দিন দুপুর ২টায় হাদিসুরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এরপর রাত পৌনে ১০টায় হাদিসুরের মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামে পৌঁছায়।

মঙ্গলবার সকাল ১০টায় জানাজা শেষে বাড়ির সামনে মসজিদের দক্ষিণ পাশে দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয় তাকে।

আরও পড়ুন: বিকেলে আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ শুরু হলে দেশটির অলিভিয়া বন্দরে জাহাজটি ২৯ জন নাবিক ও ক্রু নিয়ে নোঙর করা অবস্থায় আটকা যায়। গত ২ মার্চ বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলা হলে জাহাজে আগুন ধরে হাদিসুর রহমান মারা যান।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা