জাতীয়

অর্থ আত্মসাতে প্রতারক গ্রেফতার

সান নিউজ ডেস্ক: রাজধানীতে ঋণ দেওয়ার নামে ভুয়া কোম্পানি খুলে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। ওই ব্যক্তির নাম মো. শহিদুল ইসলাম ওরফে লিমন। তার কাছ থেকে ১৪টি মোবাইল ফোন, উত্তরণ ডেভেলপমেন্ট কোম্পানির ৮৮টি আবেদন ফরম, ১৫টি সিল, বিভিন্ন ব্যাংকের ২৩টি চেক বইয়ের পাতা ও প্রতারণার নগদ ৯ লাখ ৪২ হাজার টাকা উদ্ধারমূলে জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: রাজাকারের সন্তানরা সরকারি চাকরি পাবে না

শুক্রবার (৪ মার্চ) গোয়েন্দা লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শামসুল আরেফীন এ বিষয়ে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি প্রতারক চক্র প্রতারণার উদ্দেশ্যে উত্তরণ ডেভেলপমেন্ট কোম্পানি নামের একটি ভুয়া কোম্পানি খুলে রাজধানীর বিভিন্ন জায়গায় ২/৩ মাসের জন্য অফিস ভাড়া নেয় এবং পত্রিকায় কর্মী নিয়োগের বিজ্ঞাপন দেয়। নিয়োগ দেওয়ার পর গ্রাহক সংগ্রহ করার জন্য সেই কর্মীদের তাদের নিজ বাড়ি বা এলাকায় পাঠায়।

চক্রটি প্রতারণার উদ্দেশ্যে ভুয়া কাগজপত্র তৈরি করে প্রতারণার মাধ্যমে ঋণ দেওয়ার নামে ১০ শতাংশ হারে সিকিউরিটি হিসেবে গ্রাহকদের কাছ থেকে নিয়োগ দেওয়া কর্মীদের মাধ্যমে অর্থ আদায় করতো। পরে গ্রাহককে ঋণের সমপরিমাণ অর্থে ব্যাংক চেক দিতো। ঋণগ্রহীতারা ব্যাংকে টাকা উত্তোলন করতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ আ্যকাউন্টে টাকা নেই বলে তাদের জানাতো।

আরও পড়ুন:শেন ওয়ার্ন মারা গেছেন

ডিবির এ কর্মকর্তা বলেন, এভাবে এ প্রতারক চক্রটি গ্রাহকদের টাকা হাতিয়ে নিয়ে একপর্যায়ে অফিস বন্ধ করে দিতো। বিচ্ছিন্ন করতো মোবাইল সংযোগও। এ বিষয়ে কোম্পানিটিতে নিয়োগ পাওয়া একজন কর্মীর অভিযোগের প্রেক্ষিতে বিমানবন্দর থানায় ৩ মার্চ একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শুরু করে গোয়েন্দা লালবাগ বিভাগ।

এডিসি শামসুল আরেফীন আরও বলেন, মামলা তদন্তকালে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেফতার ব্যক্তির অবস্থান শনাক্ত করা হয়। এরপর রাজধানীর বিমানবন্দর থানা ও তুরাগ থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে শহিদুলকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম।

আরও পড়ুন:ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

গ্রেফতার শহিদুলসহ অন্যান্য সহযোগীরা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। এ চক্রের অন্য সহযোগীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান গোয়েন্দার এ কর্মকর্তা।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা