জাতীয়

ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

সান নিউজ ডেস্ক: ঢাকার সাভারে ২ বছর পর ধর্ষণ মামলার আসামি রাজু মিয়া (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। দুই বছর আগে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে (১৫) ধর্ষণ করে রাজু। এরপর থেকে আত্মগোপনে চলে যায়।

শনিবার (১২ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, দুই বছর আগে বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণ করেন রাজু মিয়া। এ ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর রাজুকে আসামি করে সাভার মডেল থানায় একটি ধর্ষণ মামলা করে কিশোরীর পরিবার। এরপর থেকে পলাতক ছিলেন রাজু।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, গ্রেফতার এড়াতে ঘন ঘন স্থান পরিবর্তন করতেন রাজু। অবশেষে পুলিশ তাকে গ্রেফতারে সক্ষম হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) তাকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শঙ্কা কাটিয়ে দুবাই যাচ্ছেন নাজমুল

শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলের সঙ্গে যুক্ত হচ্ছেন...

বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা,সবার ওপরে দিল্লি

বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় আবারও ভয়াবহ বায়ুদূষণে...

পরীক্ষার আগেই কুকুর শনাক্ত করবে ক্যানসার!

রক্ত পরীক্ষা, বায়োপসি কিংবা স্ক্যানের আগেই মানুষের নিঃশ্বাসের গন্...

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদসহ কয়েক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা