শৈত্যপ্রবাহ (ছবি: সংগৃহীত)
জাতীয়

ঠাণ্ডায় বিপর্যস্ত উত্তরের জনপদ

নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশা আর শীতের তীব্রতায় বিপর্যস্ত উত্তরের জনপদের জনজীবন। দেশের বেশির ভাগ জেলার ওপর দিয়েই বইছে শৈত্যপ্রবাহ। উত্তরাঞ্চলসহ আরও কয়েকটি জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। এতে শীতে কাবু হয়ে পড়েছেন মানুষ। তীব্র ঠাণ্ডায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, ব্যাহত হচ্ছে দিনের কাজকর্ম। আবহাওয়াবিদরা বলছেন, চলমান শৈত্যপ্রবাহ আরও দুই থেকে তিন দিন চলমান থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, গতকাল দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়া এবং কুড়িগ্রামের রাজারহাটে ৭ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া নওগাঁর বদলগাছিতে ৭ দশমিক ৩ ও শ্রীমঙ্গলে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এছাড়াও সৈয়দপুরে ৮ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ৮ দশমিক ২ ডিগ্রি, দিনাজপুরে ৮ দশমিক ৩ ডিগ্রি, ঈশ্বরদীতে ৮ দশমিক ৪ ডিগ্রি, ডিমলায় ৮ দশমিক ৪ ডিগ্রি, যশোরে ৮ দশমিক ৬ ডিগ্রি, রাজশাহীতে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি, রংপুরে ৯ দশমিক ২ ডিগ্রি, খুলনায় ১০ দশমিক ৮ ডিগ্রি এবং বরিশালে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আরও পড়ুন: একে একে মারা গেল ১১টি জেব্রা

পূর্বাভাসে আরও বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া গোপালগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফেনী, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা