জাতীয়

শেখ হাসিনাকে ডেনমার্কের প্রধানমন্ত্রীর টেলিফোন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ডেনমার্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি এ টেলিফোন করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি গণমাধ্যমকে জানান।

টেলিফোন আলাপে দুই প্রধানমন্ত্রী একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন। আলাপকালে দুই প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন সেক্টরে একসঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

ডেনমার্কের ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এবং সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় মেটে ফ্রেডেরিকসেনকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা