মাস্ক
জাতীয়

মাস্ক পরা ছাড়া বের হলেই জরিমানা

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ১৩ জানুয়ারি বৃহস্পতিবার থেকে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক অনুষ্ঠান আর করতে দেওয়া হবে না।

স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন, মাস্ক পরা ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) মাধ্যমে তাকে জেল-জরিমানা করা হবে।

বুধবার (১২ জানুয়ারি) রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন (বিসিপিএস) ভবনে অ্যাম্বুলেন্স ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জাহিদ মালেক বলেন, আপনারা জানেন- সরকার করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ১১ দফা নির্দেশনা দিয়েছে। তার মধ্যে মূল বিষয়টি হলো- করোনা যেন না বাড়ে। বর্তমানে সারা বিশ্বে যেভাবে করোনা বেড়ে যাচ্ছে, বিশেষ করে ওমিক্রনে সারা বিশ্বে প্রতিদিন এক থেকে দেড় লাখ মানুষ আক্রান্ত হচ্ছে। যত বেশি লোক আক্রান্ত হবে, তত বেশি লোক হাসপাতালে আসবে। তাতে হাসপাতালের ওপর বিরাট চাপ পড়বে, মৃত্যুর হার বাড়বে।

তিনি বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) থেকে বিধিনিষেধগুলো বাস্তবায়ন করা শুরু হবে। তার মধ্যে উল্লেখযোগ্য দিকগুলো হলো- দোকানপাট ৮টার মধ্যে বন্ধ করতে হবে, যানবাহনে অবশ্যই মাস্ক পরতে হবে। মাস্ক ছাড়া কেউ যানবাহনে উঠবেন না। আরেকটা বিষয়, এ মুহূর্তে ভ্রমণকে নিরুৎসাহিত করা হচ্ছে।

জাহিদ মালেক আরও বলেন, করোনা শনাক্ত আজ প্রায় তিন হাজারের কাছাকাছি। যা আজ থেকে ১০-১৫ দিন আগেও ছিল দুইশ, আড়াইশ, তিনশ। গতকাল ছিল আড়াই হাজার আর আজ প্রায় তিন হাজারের কাছাকাছি। এই লোকগুলো একটা পার্সেন্ট হারে কিন্তু হাসপাতালে আসবে। তখন আমাদের ধারণ ক্ষমতা পার হয়ে যাবে। আবার আগের মতো ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। এই হারে বাড়তে থাকলে আমরা ধারণা করছি, আগামী কয়েকদিনে হাসপাতালে রোগী বাড়বে। এভাবে বাড়তে থাকলে দেশ বেকায়দায় পড়ে যাবে।

তিনি বলেন, যদিও টিকা নেওয়ার কারণে মৃত্যু হার কিছুটা কম। কিন্তু রোগী যদি লাখ লাখ হয় তাহলে তারা কোথায় থাকবে- এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

কাটছে না ঢাকার ভ্যাপসা গরম

রাজধানী ঢাকা আজও পুড়ছে ভ্যাপসা গরমে। তবে এর মধ্যেই রাজধানী ও আশপাশের এলাকায়...

শেখ হাসিনাসহ ৪১ আসামির তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন...

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা দয়ালের ‘মাদক সাম্রাজ্য’

রাজনৈতিক পটপরিবর্তনের পর পুরনো গডফাদাররা পালালেও তাদের শূন্যস্থান পূরণে সময় ল...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

মাদারীপুরের শিক্ষক হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার 

মাদারীপুরের কালকিনিতে শিক্ষক ইমাম হোসেন রাজনকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধ...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

উল্লাপাড়ায় রেলওয়ের অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা!

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ও পশ্চিমাঞ্চলের জলাশয় ও পুকুরগু...

নদীতে বিলীন স্বামীর কবর, নিজের কবর নিয়ে শঙ্কা

আমার স্বামীর কবরটাও নদীতে চলে গেছে। এখন মানুষ মরলেও কোথায় কবর দেব, সেই চিন্তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা