জাতীয়

এবার 'নো ভ্যাকসিন, নো সার্ভিস'

নিজস্ব প্রতিবেদক: করোনা প্রাদুর্ভাব রোধে দেশে চালু করা হয় 'নো মাস্ক, নো সার্ভিস'। এবার টিকা না নিলে সেবা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 'নো মাস্ক, নো সার্ভিসের' মতো 'নো ভ্যাকসিন, নো সার্ভিস' চালু করতে যাচ্ছে সরকার।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সচিবালয়ে দেশে ওমিক্রন ঠেকাতে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ১০ কোটি ডোজ টিকা দেওয়া হয়ে গেছে। সিঙ্গেল ডোজ প্রায় ৬ কোটি আর ডাবল ডোজও প্রায় ৪ কোটির কাছাকাছি দেওয়া হয়ে গেছে। সব পর্যায়ের মানুষকে টিকা দেওয়ার জন্য আমরা একেবারে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত টিকা পৌঁছে দিচ্ছি।

এরপরেও দেখা যায় অনেকেই এখনও টিকা নেন নাই জানিয়ে স্বাস্থমন্ত্রী বলেন, টিকা দেওয়ায় আগে যে আগ্রহ পেয়েছি সেটা এখন কম। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। যেটায় সকলেই একমত হয়েছেন। সেটা হল নো মাস্ক, নো সার্ভিস ছিল, এখন আমরা বলতে চাচ্ছি নো ভ্যাকসিন, নো সার্ভিস। এ কথাটা আমরা বলতে চাচ্ছি। এটা আমাদের পরামর্শ থাকলো। এটা করতে পারলে টিকা কার্যক্রমটা আরও বেগবান হবে এবং টিকা নেওয়ার জন্য মানুষ হয়তো আরও বেশি আগ্রহ নিয়ে এগিয়ে আসবে।

তিনি বলেন, নো ভ্যাকসিন, নো সার্ভিস যেটা বললাম, এটা এখানেই তৈরি হল। আমরা চিঠির মাধ্যমে সব মন্ত্রণালয়ে জানিয়ে দেব। তারা যে যার মতো করে এনফোর্স করবে। প্রাইভেট লেভেলে আমরা ব্যবসায়ীদের জানিয়ে দেব।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা