ফাইল ফটো
জাতীয়

প্রাইভেটকার চাপায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় সাইদুল হক পিন্টু (২৭) নামে যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত পিন্টু বেঙ্গল সিমেন্ট কোম্পানির সুপারভাইজার।

নিহতের মামাতো ভাই ইব্রাহিম খলিল অন্তর জানান, সোনারগাঁয়ের বারদী এলাকায় সিমেন্ট ফ্যাক্টরি থেকে বের হয়ে কাঁচাবাজার করে বাসায় ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। তিনি মাথায় আঘাত পান। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সোয়া নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত পিন্টু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দিঘিরজান গ্রামের শাহ আলমের ছেলে। তিনি তিন ভাই দুই বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধানমন্ডিতে প্রথম জানাজা আজ, মায়ের পাশেই শায়িত হবেন তোফায়েল

বাংলাদেশের প্রবীণ রাজনীতিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের প্রথম...

টঙ্গীবাড়িতে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক দুই

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার চাঠাতি পাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বা...

হজের পবিত্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

পবিত্র হজ পালন সম্পন্ন করে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্...

লক্ষ্মীপুরে পরিত্যক্ত ঘর থেকে এক নলা বন্দুক উদ্ধার

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্ত...

পরমাণু চুক্তিতে ইরানের জন্য ৩০ হাজার কোটি ডলার!

পরমাণু অস্ত্র তৈরির উদ্যোগ থেকে স্থায়ীভাবে সরে আসার প্রতিশ্রুতি দিলে যুক্তরাষ...

প্রশাসনে বড় রদবদল, একাধিক অতিরিক্ত সচিবের বদলি ও পদায়ন

দেশের প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। নতুন প্রজ্ঞাপনের ম...

গরু চুরির সন্দেহে গণধোলাই, হাসপাতালে মৃত্যু: ভোলাহাটে চাঞ্চল্য

গরু চুরির সন্দেহকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় এক ব্যক্তির...

বিশ্বকাপের মাটিতে আর্জেন্টিনার প্রথম দিন—মেসিদের অনুশীলনে কী ছিল বিশেষ?

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা জাতীয়...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা