জাতীয়

রাজধানীতে শো-রুমে ডাকাতি, আহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শেরে-বাংলা নগর থানার শ্যামলীতে উত্তরা মটরস এর ডিলার ‘ইডেন অটোস’ মোটরসাইকেল শো-রুম ও ওয়ার্কসপে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল দু’জনকে কুপিয়ে টাকা পয়সা লুট করে নিয়ে গেছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সাড়ে ছয়টায় ঘটনাটি ঘটে। আহতরা হচ্ছেন, ম্যানেজার ওয়াদুদ সজিব (৩৭) ও হেড মিস্ত্রি মোঃ নুর নবী হাসান (২৬)। তাদের কে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে সেখান থেকে রাত সাড়ে আটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

ইডেন অটোসের এক মালিক আবুল খালেক জানান, মিরপুর রোডে শ্যামলী মেইন রোডে তাদের ‘ইডেন অটোস’ প্রতিষ্ঠানটি। সেখানে নিচতলায় ওয়ার্কসপ দ্বিতীয় তলায় মোটরসাইকেল শো-রুম। সেখানে সন্ধ্যার দিকে ১০/১২ জনের একটি ডাকাত দল দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ভিতরে ডুকে এলোপাতাড়ি কুপিয়ে তাদের দুই কর্মীকে আহত করে ক্যাশ লুট করে নিয়ে গেছে।

তিনি বলেন, আমাদের এখানে প্রতিদিন ৪/৫ লাখ টাকা সেলস্ হয়ে থাকে। আজ কত টাকা বেচাকেনা হয়েছিল তা হিসাব নিকাশের পর নিশ্চিত হয়ে বলা যাবে। তবে কি পরিমান টাকা পয়সা নিয়ে গেছে, সে ব্যাপারে নিশ্চিত হতে পারিনি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, আহত দু’জন চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা