মরদেহ উদ্ধার
জাতীয়

রাজধানীতে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেতে একটি ভবনের মেস থেকে একজন নারী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ডা. মাহফুজা আক্তার মুন্নি (২৫)।

রোববার (১০ অক্টোবর) দুপুরে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) সাবরিনা রহমান মৌরী এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মাহফুজা আক্তার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে এমবিএস পাস করেন। একটি কোর্সের পরীক্ষার প্রস্তুতি নিতে খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকার ৩ নম্বর সড়কের একটি ভবনে কয়েকজন নারী চিকিৎসক মেস হিসেবে থাকতেন। মাহফুজার কক্ষ ছিল ষষ্ঠ তলায়। তার রুমমেট গ্রামের বাড়ি গিয়েছিল। তিনি ঘরে একাই ছিলেন।

এসআই সাবরিনা রহমান মৌরী আরও বলেন, শনিবার (৯ অক্টোবর) মাহফুজা নিজের কক্ষে লোহার সঙ্গে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দেন। খবর পেয়ে শনিবার রাতে ওই কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের আগে কমলো স্বর্ণের দাম

ঈদুল আজহার আগে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সি...

শিশুদের ওপর বর্বরতা বন্ধ করার তাগিদ ইউনিসেফের

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের প...

রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের যুবক

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্...

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব

এবার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব আল হাসান। শ...

নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে জায়েদ খান, কী কারণ

ঢালিউড অভিনেতা জায়েদ খান শুক্রবার (২২ মে) রাতে ফেস...

দুই আসামি আদালতে, দুপুরে চার্জশিট দেবে পুলিশ

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ...

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএমপির একগুচ্ছ নির্দেশনা

ঈদুল আজহার ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে গণপরিব...

হোয়াইট হাউসের বাইরে নিহত নাসির বেস্ট সম্পর্কে যা জানা গেল

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বাইরে শনিবার (২৩ মে)...

সোনম কাপুরের ব্যতিক্রমী উদ্যোগ, আপত্তি প্রতিবেশীদের

দুই সন্তানকে নিয়ে যুক্তরাজ্যের লন্ডনে রয়েছেন বলি...

হ্যারি কেনের হ্যাটট্রিক, জয় পেল বায়ার্ন মিউনিখ

আরও একবার জাত চেনালেন হ্যারি কেন। ডিএফবি পোকালের ফ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা