ছবি: সংগৃহীত
জাতীয়

শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যাপক অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) সংসদ ভবনে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়াডের্র সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

সাক্ষাৎকালে তারা অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্য প্রসার, জলবায়ু ইস্যু, রোহিঙ্গা ইস্যু, নারীর ক্ষমতায়ন, আসন্ন প্রি-কপ সম্মেলন নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাকে ‘এসডিজি প্রগেস এওয়ার্ড’-এ ভূষিত করা হয়েছে। জাতীয় সংসদ সদস্য থেকে শুরু করে স্থানীয় তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সারা দেশের মানুষকে কোভিড-১৯ ভ্যাক্সিনেশনের আওতায় আনতে নিরলস কাজ করছে সরকার।

সুইস রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড বাংলাদেশের সাথে সুদৃঢ় কূটনৈতিক সুসম্পর্কের ধারাবাহিকতা স্মরণ করে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপসমূহ প্রশংসনীয়। এসময় মানবাধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, তথ্য অধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠায় বাংলাদেশের বর্তমান অবস্থার প্রশংসা করেন রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড 'লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ক্যাম্পেইন ২০২১’ বাস্তবায়নের জন্য সংসদ ভবনকে ভেন্যু হিসেবে প্রস্তাব করলে স্পিকার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা