জাতীয়

হানিফ ফ্লাইওভারে ল্যামপোস্টে ধাক্কা, নিহত ২

নিজস্ব প্রতিনিধি, ওয়ারী (রাজধানী): রাজধানীর ওয়ারী থানাধীন হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা লেগে চালক ও আরোহীসহ দুইজন নিহত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাসির হোসেন (৩৫) ও মাসুম (২৮)। ঘটনাটি হানিফ ফ্লাইওভার এর উপরে, রাজধানী মার্কেট এর সামনে ঘটে বলে জানা যায়।

ওয়ারী থানার উপ-পরিদর্শক এসআই মিজানুর রহমান জানান, দুই জন মোটর সাইকেল আরোহী, গুলিস্তানগামি মোটরসাইকেল যোগে দ্রূত গতিতে চালিয়ে যাওয়ার সময় ইউটার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা খেয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে ভোর সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা