জাতীয়

৬ ভবনে এডিসের লার্ভা, জরিমানা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ছয়টি ভবনে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার লার্ভা গেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ওই ভবনগুলোর মালিককে লক্ষাধিক টাকা জরিমানা করেছেন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দক্ষিণ সিটির আওতাধীন অঞ্চল ১, ২, ৩, ৭, ৮ ও ৯ এ অভিযান চালানো হয়। অভিযানে দুজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে অঞ্চল-১ এর কলাবাগানে তানজিলা কবির ত্রপা, অঞ্চল-২ মো. জাহিদ নেওয়াজ, অঞ্চল-৩ এর ঢাকেশ্বরীতে আতিকুল ইসলাম, অঞ্চল-৮ ও ৯ এর ডেমরা এলাকায় আরিফ মোরশেদ মিশু এসব অভিযান পরিচালনা করেন।

এদিকে অঞ্চল-১ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) মেরীনা নাজনীনের নেতৃত্বাধীন কয়েকটি মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনাকারী দল অঞ্চল-১ এর ১৭ নম্বর ওয়ার্ডের ৩০৩টি স্থাপনা ও বাসাবাড়িতে চিরুনি অভিযান চালনায়। অভিযানে পাওয়া লার্ভার উৎসস্থল ধ্বংস করা হয়েচে। অঞ্চল-৭ এর আনিক মাহে আলম ৭১ নম্বর ওয়ার্ডে অভিযান চালান।

১৫৩টি নির্মাণাধীন ভবন, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ৬টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা