জাতীয়

অটোরিকশার ধাক্কায় খালে পড়লো শিশু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামপুর থানাধীন জিয়া স্মরণি ব্রিজের ঢালে অটোরিকশার ধাক্কায় ৪ বছরের এক শিশু খালে পড়ে মারা গেছে। রোববার (৫ সেপ্টেম্বর) রাতে দুর্ঘটনাটি ঘটে।

শিশু সবুজের মামা নাসির জানান, সবুজ বাসার অদূরে অন্য শিশুদের সঙ্গে বের হয়েছিল। ব্রিজের ঢালে রাস্তায় অটোরিকশার ধাক্কায় পাশেই খালের পড়ে যায় সে। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, মৃত শিশু ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মোবারক হোসেনের ছেলে। শিশুর বাবা ঢাকায় দোকানে দোকানে পানি সরবরাহ করতেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

দেশে ফিরলেই পলাতক শেখ হাসিনার দণ্ড কার্যকর হবে: রিজভী

‘পলাতক শেখ হাসিনার দণ্ড হয়েছে, সে কোনোভাবে ফ...

গোয়েন্দার ওপর গোয়েন্দাগিরি, ফেঁসে গেলেন এসপি জাহাঙ্গীর

এগারো দলীয় বিরোধী জোটের সরকার হটানোর হুমকি আর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের গুপ্...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিতে অচীরেই পরীক্ষামূলক সংযোগ

দেশের বিদ্যুৎ ঘাটতি কিছুটা পূরণের নতুন পথে রয়েছে ব...

এবার কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের

গান্ধী পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করায় আইনি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা