জাতীয়

রাজধানীর সড়কে পোশাক শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড়ে ময়লার ট্রাকের ধাক্কায় মো. ফারুক (৩৫) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৯ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক সমরেশ বলেন, ৯৯৯-এ খবর পেয়ে তাকে উদ্ধার করে রাত সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাতে পুলিশের এই কর্মকর্তা বলেন, সিটি কর্পোরেশনের অজ্ঞাত ময়লার ট্রাকের ধাক্কায় ওই পোশাক শ্রমিক গুরুতর আহত হন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাথা হয়েছে।

মৃতের ভাবি নার্গিস বেগম বলেন, রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে সিটি কর্পোরেশনের ময়লার ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়েছেন ফারুক। খবর পেয়ে মেডিকেলে এসে তাকে মৃত অবস্থায় পেয়েছি।

জানা গেছে, মৃত ফারুক রংপুর কোতোয়ালি থানার মৃত মনসুর আলীর ছেলে। ধোলাইপাড়ে ভাড়া বাসায় থাকতেন। তিন ছেলে সন্তানের জনক তিনি। তার স্ত্রী রুমা বেগম বাসা-বাড়িতে কাজ করেন। তার ছোট বোন প্রতিবন্ধী, বৃদ্ধা মা অসুস্থ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা