জাতীয়

কাল আসছে মডার্নার টিকা

নিজস্ব প্রতিবেদক: মরণব্যাধি করোনাভাইরাসের প্রতিষেধক হিসাবে দেশে আগামীকাল (১৯ জুলাই) সোমবার মডার্নার আরও টিকা আসছে।

রবিবার (১৮ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আগামীকাল সোমবার সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

জাতিসংঘের কোভ্যাক্স সুবিধার আওতায় পাওয়া মডার্নার এ টিকার চালান গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে কোভ্যাক্সের আওতায় মডার্নার আরও ১২ লাখ ৬৭ হাজার দু শ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছায় গত ৩ জুলাই।

এদিকে, গতকাল শনিবার চীন থেকে কেনা সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ দেশে পৌঁছায়।

ভ্যাকিসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক রবিবার ( ১৮ জুলাই) গণমাধ্যমকে বলেন, ২০ লাখ ডোজ টিকা দুই ফ্লাইটে দেশে পৌঁছেছে। আর সব মিলিয়ে সিনোফার্ম থেকে এখন পর্যন্ত মোট ৫১ লাখ ডোজ টিকা এল।

প্রসঙ্গত, এর আগে চীন থেকে দেড় কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কেনার চুক্তি হয়েছে ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা