জাতীয়

বাংলা‌দে‌শের কাছে সহ‌যো‌গিতা চায় কু‌য়েত

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য, খাদ্য সুরক্ষা, শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও সাইবার সুরক্ষা শ‌ক্তিশালী কর‌তে বাংলা‌দে‌শের সহ‌যো‌গিতা চেয়ে‌ছে কু‌য়েত। শুক্রবার (১৬ জুলাই) তাসখন্দে কানেক্টিভিটি সম্মেলনের ফাঁকে সাইড লাইনে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী ড. আহমেদ নাসের আল-মোহাম্মদ আল সাবাহ।

কু‌য়ে‌তের পররাষ্ট্রমন্ত্রী ওই সময় এসব সহযোগিতা চান বলে রোববার (১৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলা‌দেশ ও কু‌য়ে‌তের ম‌ধ্যে দ্বিপা‌ক্ষিক সহ‌যো‌গিতার ক্ষেত্রগু‌লো নি‌য়ে স‌ন্তোষ প্রকাশ ক‌রেন। কু‌য়ে‌তের পররাষ্ট্রমন্ত্রী দুই দে‌শের চলমান সম্পর্ক পর্যা‌লোচনা নি‌য়ে পররাষ্ট্র পর্যা‌য়ে এক‌টি যৌথ ক‌মি‌টি গঠ‌নের প্রস্তাব ক‌রেন।

ড. মো‌মেন বাংলা‌দেশ থে‌কে আরও দক্ষ কর্মী নি‌য়োগের পাশাপা‌শি কু‌য়ে‌তে বাংলা‌দে‌শি ব্যবসায়ী‌দের অনুকূল প‌রি‌বেশ তৈ‌রি‌তে পররাষ্ট্রমন্ত্রী সাবাহ‌কের অনু‌রোধ ক‌রেন। এছাড়া দেশ‌টি‌তে বাংলা‌দে‌শি শান্তিরক্ষী বাহিনী নেয়া অব্যাহত রাখা, সাউথ-সাউথ ফিন্যান্স ডেভলপমেন্ট ফোরাম প্রতিষ্ঠা ও কুয়েত উন্নয়ন তহবিলের অধীনে বাংলাদেশকে সহায়তার জন্য সাবাহ‌কে অনু‌রোধ ক‌রেন তিনি।

বৈঠ‌কে মো‌মেন রো‌হিঙ্গা ইস্যুতে জা‌তিসং‌ঘে মানবাধিকার কমিশনের প্রস্তাবকে সমর্থনের জন্য কুয়েত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুই পররাষ্ট্রমন্ত্রী ক‌রোনা মহামা‌রি প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক হ‌লে সফর বি‌নিময় করার আশা প্রকাশ ক‌রেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা