জাতীয়

ইসির ১২০ জন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ১২০ কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন জেলা নির্বাচন কর্মকর্তা এবং একজন উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ কয়েকজনের মৃত্যু হয়েছে।

ইসি সচিব মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বুধবার (৭ জুলাই) জুম মিটিংয়ে এ তথ্য জানানো হয়। এদিকে, মহামারির কারণে লকডাউনের মধ্যেও জাতীয় পরিচয়পত্র-এনআইডি সেবা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, মহামারির মধ্যেও জরুরি এনআইডি সেবা চালু রাখতে বলা হয়েছে। কারণ অনেকের কাছে জাতীয় পরিচয়পত্র খুবই দরকারি একটি দলিল।

নাগরিকদের বিদেশযাত্রা, টিকা দেওয়া ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ভর্তিসহ নানা জরুরি কারণে এনআইডি সেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান এনআইডি নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারসহ ইসি সচিবালয় ও মাঠপর্যায়ের ১২০ জন কর্মকর্তা-কর্মচারী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ফরিদপুর অঞ্চলে ৭ জন, বরিশাল অঞ্চলে ২২ জন, খুলনা অঞ্চলে ৬ জন, ঢাকা অঞ্চলে ৩ জন, ময়মনসিংহ অঞ্চলে ২০ জন, কুমিল্লা অঞ্চলে ৮ জন, সিলেট অঞ্চলে ৮জন, রাজশাহী অঞ্চলে ৩৩ জন এবং রংপুর অঞ্চলে ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা