জাতীয়

মাদার অব হিউম্যানিটির মনোনয়নের আহ্বান

নিজস্ব প্রতিবেদক: ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক (২০২০-২১)’ প্রদানের জন্য মনোনয়ন আহ্বান করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। রোববার (৪ জুলাই) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ জুলাই থেকে মনোনয়ন আহ্বান; ৩১ জুলাই পর্যন্ত জেলা কমিটিতে আবেদন গ্রহণ; ১৭ আগস্ট জেলা কমিটিতে মনোনয়ন চূড়ান্তকরণ; ৩১ আগস্ট এর মধ্যে জেলা কমিটি কর্তৃক মন্ত্রণালয়ে মনোনয়ন সুপারিশ প্রেরণ; ২০ আগস্ট এর মধ্যে মন্ত্রণালয় ও বিভাগ থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ; ১৫ অক্টোবর জাতীয় কমিটি কর্তৃক মনোনয়ন চূড়ান্তকরণ; ৩১ অক্টোবর এর মধ্যে জাতীয় কমিটি কর্তৃক চূড়ান্ত মনোনয়ন মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ এবং ২ জানুয়ারি ২০২২ প্রধানমন্ত্রী কর্তৃক মনোনয়ন অনুমোদনক্রমে পুরস্কার প্রদান করা হবে।

‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক (২০২০-২১)’ এর মনোনয়ন ছক এবং নীতিমালা (সংশোধনীসহ) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.msw.gov.bd), সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইট (www.dss.gov.bd) এবং সকল জেলা সমাজসেবা কার্যালয়ে পাওয়া যাবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে অবস্থিত জেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন দাখিল করতে হবে। মন্ত্রণালয় ও বিভাগ পর্যায়ের মনোনয়নের ক্ষেত্রে সরাসরি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা