জাতীয়

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কদমতলীর জুরাইনে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।নিহতের নাম কবির হোসেন (২০)।

মঙ্গলবার (১৫জুন) সকাল সাড়ে আটটায় জুরাইন কমিশনার রোডে দুর্ঘটনাটি ঘটে।

নিহতের সহকর্মী বাবু জানান, কবির পেশায় রাজমিস্ত্রির সহকারী ছিলেন, এক সপ্তাহ যাবৎ কাজে যোগদান করেছে। কবির চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার আলীনগর গ্রামের আলাউদ্দিনের ছেলে। বর্তমানে কমিশনার রোডে নির্মাণাধীন ভবনে থাকতেন। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।

সকালে নির্মাণাধীন সাত তলা ভবনের ছয় তলা কাজ করার সময় মাসাং এর উপরে হেঁটে এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার সময় পা পিছলে উপর থেকে দ্বিতীয় তলায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান,মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা