জাতীয়

মন্ত্রিসভার বৈঠকে বাজেট প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে জাতীয় সংসদে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে যোগ দেন মন্ত্রিসভার সদস্যরা।

বেলা ১১টার দিকে নিজ বাসভবন থেকে সংসদ ভবনে যান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মহামারি করোনায় আক্রান্ত পুরো বিশ্ব। এমন পরিস্থিতিতে অর্থমন্ত্রীর প্রধান লক্ষ্য অর্থনীতির ক্ষত সারিয়ে তোলা।

৫০তম বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। রাজস্ব আয় ঠিকঠাক হলেও, ঘাটতি ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা। যা জিডিপির ৬ দশমিক ১ শতাংশ। অর্থাৎ ৩৫ শতাংশ টাকাই ধার করতে হবে সরকারকে। বাজেটের ইতিহাসে এটিই সর্বোচ্চ ঘাটতি।

করোনা মহামারি ভোগাবে আগামী অর্থবছরের পুরোটা সময়। বাজেট তৈরিতে এমন বিবেচনাই সামনে রেখেছে অর্থমন্ত্রণালয়। তাই প্রবৃদ্ধির চেয়ে মানুষের জীবন বেশি গুরুত্ব পেয়েছে অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে। প্রতিপাদ্যও তাই, জীবন ও জীবিকার প্রাধান্য-আগামীর বাংলাদেশ।

বাংলাদেশের ৫০ বছরে, বাজেটের আকার বেড়েছে ৭৬৮ গুণ। দেশের সুর্বণজয়ন্তীতে এসে বাজেটের আকার বাড়ানোর কৃতিত্ব নিলেও বাস্তবায়ন সক্ষমতা বাড়াতে পারেনি সরকার বরং উল্টো কমেছে। প্রতিবছরই গড়ে ফেরৎ যাচ্ছে ২০ শতাংশ অর্থ। ১১ জন অর্থমন্ত্রী আর ২ উপদেষ্টার দেয়া ৫০টি বাজেটের মধ্যে সবচেয়ে বেশিবার সুযোগ পেয়েছিলেন সাইফুর রহমান ও আবুল মাল আব্দুল মুহিত। দু'জনেই ১২টি করে বাজেট উপস্থাপন করেছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা