ইটিআই মহাপরিচালক সস্ত্রীক করোনা আক্রান্ত 
জাতীয়

ইটিআই মহাপরিচালক সস্ত্রীক করোনা আক্রান্ত 

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক মো. আবদুল বাতেন করোনা আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন তার স্ত্রী নির্বাচন কর্মকর্তা মোসাম্মৎ রাজিয়া সুলতানা। বর্তমানে তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

এসডিইও'র অফিসিয়াল ফেসবুকে উভয়ের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মো. আবদুল বাতেন, মহাপরিচালক নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা ও মোসাম্মৎ রাজিয়া সুলতানা, নির্বাচন অফিসার সিনিয়র জেলা নির্বাচন অফিস, ঢাকা উভয় করোনা পজিটিভ।

আবদুল বাতেন গণমাধ্যমে বলেন, বর্তমানে আমরা ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

আবদুল বাতেন এর আগে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।

অতি সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান। এছাড়া জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুদারের গাড়ি চালক দুলাল মিয়া স্ট্রোক করে মারা গেলেও তার করোনা পজিটিভ ছিল।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত কয়েক ডজন কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। এখনও অনেকের উপসর্গ রয়েছে।

করোনা পরিস্থিতির দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সব নির্বাচনের ওপর স্থগিতাদেশ দিয়েছে নির্বাচন কমিশন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সব নির্বাচন স্থগিত থাকবে বলে জানিয়েছেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

সাননিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা