জাতীয়

রাশিয়ার প্রকৃত বন্ধু ছিলেন শেখ মুজিব: রুশ পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভি লাভরফ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাশিয়ার প্রকৃত বন্ধু ছিলেন।

শুক্রবার (১৯ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার তৃতীয় দিনের অনুষ্ঠান ধারণকৃত ভিডিও বার্তায় এ কথা বলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

সের্গেই ভি লাভরফ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কথা বলতে সুযোগ করে দেয়াটা আমার জন্য দারুণ সম্মানের। রাশিয়া স্মরণ করছে শেখ মুজিবুর রহমানকে। তিনি ছিলেন অসামন্য রাজনৈতিক ও বিপ্লবী নেতা। তার দেশের মানুষের স্বাধীনতা ও শান্তির জন্য তিনি লড়াই করে গেছেন। শেখ মুজিব ছিলেন রাশিয়ার প্রকৃত বন্ধু।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের সফলতাকে আমরা স্বাগত জানাই। আপনাদের দেশ ভালো করছে এবং ক্রমাগত উন্নতি করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও তা আলোচনা হচ্ছে। বৈশ্বিক সমস্যা দারিদ্র্য ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও ঢাকা কাজ করছে।’

বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় রাশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার বলেও উল্লেখ করেন সের্গেই ভি লাভরফ। এ সময় তিনি রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশের চলমান প্রথম নিউক্লিয়ার বিদ্যুৎ প্রকল্পের বিষয়টিও উল্লেখ করেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাশিয়া বাংলাদেশের সঙ্গে দ্বীপাক্ষিক রাজনৈতিক আলোচনা চালিয়ে যেতেও প্রস্তুত। বাংলাদেশ-রাশিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আমি সন্তুষ্ট।’

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা