বিশ্বাসযোগ্য বন্ধু হিসেবে পাশে থাকবে ভারত
জাতীয়

‘বিশ্বাসযোগ্য বন্ধু হিসেবে পাশে থাকবে ভারত’

নিজস্ব প্রতিবেদক : বিশ্বাসযোগ্য বন্ধু হিসেবে ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বৃহস্পতিবার (০৪ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বণিজ্য, অভিন্ন নদীর পানি বণ্টন, দুই দেশের পারস্পরিক সম্পর্কের উন্নয়নসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে তিস্তার পানিসহ অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে আসন্ন সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

র আগে বৃহস্পতিবার (০৪ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে বিএএফ বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে পৌঁছান এস জয়শঙ্কর। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তাকে স্বাগত জানান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরের আগে প্রস্তুতি পর্যালোচনা করতেই জয়শঙ্করের এক দিনের এ ঢাকা সফর। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে নরেন্দ্র মোদি ২৬-২৭ মার্চ ঢাকা সফর করবেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দনবার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গণপিটুনি

বগুড়া সদরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে সংঘবদ্ধ ধর...

ইতালিতে মাফিয়ার কাছে বিক্রি করে মুক্তিপন দাবি, গ্রেফতার ১ 

ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক যুবককে লিবিয়ায় নিয়ে মাফিয়া চক্রের কাছে...

জামায়াত এমপির বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

এক কিশোরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া...

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা