জাতীয়

এইচ টি ইমামের প্রথম জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম নামাজে জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে তার নামাজে জানাজা সম্পন্ন হয়।

জানাজায়, মরহুমের ছেলে তানভীর ইমাম এমপি, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল, সাবেক মন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদির রুমি ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাধারণ সম্পাদক একরামুল হকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও নামাজে জানাজায় বিপুলসংখ্যক মুসুল্লি অংশ নেন।

উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে এইচ টি ইমামের মরদেহ তার গ্রামের বাড়ি সোনতলায় আনা হয়। সেখান থেকে পৌনে ১১টার দিকে উল্লাপাড়া আকবর আলী কলেজ মাঠে নেওয়া হয়। এরপর জানাজা শেষে পৌনে ১২টার দিকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয় মরদেহ বহনকারী হেলিকপ্টার।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা