জাতীয়

টিকার দ্বিতীয় ডোজ ৮ সপ্তাহ পর

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরামর্শক কমিটির পরামর্শে করোনার টিকার দ্বিতীয় ডোজের সময়সীমায় পরিবর্তন এনেছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যকার সময়সীমার পার্থক্য হবে আট সপ্তাহ।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম গণমাধ্যমকে এসব কথা জানান। মহাপরিচালকের মতে, ‘প্রথম ডোজের চার সপ্তাহ পর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার কথা বলা হয়েছিল। তবে চার সপ্তাহ নয়, আট সপ্তাহ পর তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে।’

এখন পর্যন্ত যারা এই ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজের জন্য চার সপ্তাহের ব্যবধানে তারিখ দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, যাদের চার সপ্তাহ পরের তারিখ দেওয়া হয়েছে, তাদের এসএমএসের মাধ্যমে নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।

একাধিকবার প্রথম ও দ্বিতীয় ডোজের সময় পাল্টাল স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর কোভিড-১৯ টিকাদান পরিকল্পনা চূড়ান্ত করার সময় প্রথমে বলেছিল, সময়ের পার্থক্য হবে চার সপ্তাহ। এর সমালোচনা করেছিলেন কিছু জনস্বাস্থ্যবিদ। তখন সময় পাল্টে আট সপ্তাহ করা হয়। কিন্তু গণটিকাদান কর্মসূচি শুরু হওয়ার আগে ৬ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বলা হয়, দুই ডোজের সময়ের পার্থক্য হবে চার সপ্তাহ।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা