জাতীয়

মশায় অতিষ্ট নগরবাসী, ওষুধ খুঁজে পাচ্ছে না দুই সিটি

নিজস্ব প্রতিবেদক : মশার উৎপাতে অতিষ্ট নগরবাসী। কিন্তু মশা নিধনের কার্যকর ওষুধ পাওয়া নিয়ে জটিল সমস্যা পড়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। একাধিকবার দরপত্র আহ্বান করেও আশানুরূপ কার্যকর ওষুধ পাচ্ছে না সংস্থা দুটি।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অনেকটা তড়িঘড়ি করে যুক্তরাজ্য থেকে আনা নোভালিউরন নামে মশা নিধনের একটি ওষুধের কার্যকারিতা পরীক্ষা করে দেখছে। সংশ্লিষ্টদের দাবি, শীত মৌসুমে সাধারণত কিউলেক্স মশা বেশি কামড়ায়।

এ মশা যন্ত্রণা দিলেও রোগ ছড়ানোর শঙ্কা থাকে না। কিন্তু কিউলেক্স মশা নিয়ন্ত্রণে ঢিমেতালে কার্যক্রম চলমান থাকায় রাজধানীজুড়ে এর উৎপাত দিন দিন বেড়েই চলছে। মশা নিধন কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান বলেন, ‘মশা নিধনে ডিএনসিসি কয়েকটি ধাপে কাজ করে যাচ্ছে।

কার্যকর মশার ওষুধ ছিটানোসহ মশার উৎপত্তিস্থল ধ্বংস করার কাজটি আমরা করে যাচ্ছি নিয়মিত। সম্প্রতি খালের দায়িত্ব সিটি করপোরেশনের কাছে আসার পর আমরা খাল পরিষ্কারেও নেমেছি। খালগুলো পরিষ্কারের পর স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় করে সচেতনতা বাড়ানোর কাজটিও করা হবে।

তিনি আরও বলেন, ‘শীতকালে মূলত কিউলেক্স মশা বেশি থাকে। এসব মশা অস্বস্তি বা যন্ত্রণা দিলেও রোগ ছড়াতে পারে না। বর্তমানে ডিএনসিসি যুক্তরাজ্য থেকে আনা মশার ওষুধ নোভালিউরনের কার্যকারিতা পরীক্ষা করছে। আশা করছি নগরবাসীর সহযোগিতা পেলে মশক নিধনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

৯-১০ মাসে একাধিকবার দরপত্র আহ্বান করেও ভালো মানের ওষুধ না পাওয়ায় তা চূড়ান্ত করতে পারেনি সংস্থাটির কর্র্তৃপক্ষ। এভাবে কেটে যায় বেশকিছু সময়। এর আগে ডেঙ্গুর প্রাদুর্ভাবের পর বিদেশ থেকে সরাসরি ওষুধ আমদানির অনুমতি দেওয়া হয় দুই করপোরেশনকে। এরপর বিদেশ থেকে ম্যালাথিউন ৫ শতাংশ আমদানি করে ডিএসসিসি।

আমদানি করা এ ওষুধটি সরাসরি ব্যবহার উপযোগী না হওয়ায় এর সঙ্গে ৯৫ শতাংশ ডিজেল ও ২৫ থেকে ৫০ এমএল সাইট্রোনেলা মিশিয়ে ছিটাতে হয়। ডিজেল এবং ওষুধের ফর্মুলেশন (মিশ্রণ) সঠিক হতে হয়। কিন্তু এ কাজ করার জন্য সিটি করপোরেশনের নিজস্ব কোনও প্রযুক্তি নেই। তারা অন্য একটি সংস্থার সহযোগিতায় তা ব্যবহার করেছে।

ডিএসসিসির ভান্ডার বিভাগ জানায়, মশা মারার ওষুধ ফর্মুলেশন করতে গত বছরের ১ জানুয়ারি ৬ লাখ ৪০ হাজার লিটার এ্যাডাল্টিসাইডিং ওষুধের জন্য দরপত্র আহ্বান করে ডিএসসিসি। সেখানে ব্যয় ধরা হয়েছিল ১২ কোটি ৪১ লাখ ৬০ হাজার টাকা।

কিন্তু তিন দফা দরপত্রে এ প্রক্রিয়াটি চূড়ান্ত করতে পারেনি তারা। পরে চতুর্থ দফায় এর পরের দরপত্রে চূড়ান্ত করে ডিএসসিসি। এতে সর্বনিম্ন দরদাতা হয় এসিআই ফর্মুলেশন কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি প্রতি লিটার ওষুধ ১২৯ টাকা দাম দিয়ে সর্বনিম্ন দরদাতা হয়। সেই ওষুধ সরবরাহ করার জন্য কার্যাদেশ পাওয়ার পর ১ লাখ লিটার ওষুধ সরবরাহ করে এসিআই কোম্পনি।

কিন্তু আবারও মান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি মশা নিধনের ওষুধ। এছাড়া মশা নিয়ন্ত্রণে নিয়োজিত থাকা কর্মীর সংখ্যা কমানোর পর দৈনন্দিন কার্যক্রমে কিছুটা ভাটা পড়েছে বলে মনে করেন কেউ কেউ। মাস দুয়েক আগে ডিএসসিসির বিভিন্ন অঞ্চলের ওয়ার্ডে নিয়োজিত নির্দিষ্ট সংখ্যক কর্মী রেখে বাকিদের সচিব দফতরে সংযুক্ত করা হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা