জাতীয়

বিশ্ববাসীকে জানাতে চাই আমরা উৎসব করতে জানি : তাপস

নিজস্ব প্রতিবেদক : ‘এসো ওড়াই ঘুড়ি বাংলার ঐতিহ্য লালন করি’- এই স্লোগানকে সামনে রেখে উদ্‌যাপিত হচ্ছে এবারের সাকরাইন উৎসব। প্রায় দুইশত বছরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বয়ে চলেছে পুরান ঢাকায়।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সাকরাইন উৎসবের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। এ সময় তিনি বলেন, আমরা উৎসব করতে জানি, আনন্দ করতে জানি তা সাকরাইন উৎসবের মাধ্যমে বিশ্বব্যাপী জানাতে চাই।

বিকেলে পুরান ঢাকার সূত্রাপুরের পাতলাখান লেনের একটি বাড়ির ছাদে এ ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র তাপস বলেন, এই প্রথম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ঘুড়ি উৎসব করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে ঘুড়ি উৎসব করা হচ্ছ। আনন্দের মধ্য দিয়ে পুরো ঢাকাবাসী তা উপভোগ করছেন।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য ঢাকার ঐতিহ্যকে লালন, সংরক্ষণ ও পালন করা। সেই লক্ষ্যে এখন থেকে প্রতি বছর এই আয়োজন করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর মাধ্যমে আমরা ঢাকার সংস্কৃতিকে বিশ্বব্যাপী তুলে ধরতে পারব।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা