থার্টিফার্স্ট হাতিরঝিল প্রবেশে নিষেধাজ্ঞা
জাতীয়

থার্টিফার্স্টে হাতিরঝিল প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : করোনার কারণে জনসমাগম এড়াতে এবার হাতিরঝিল কিংবা রাজধানীর কোনও উন্মুক্ত জায়গায় থার্টিফার্স্ট উপলক্ষে অনুষ্ঠান হবে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকাল ৫টা থেকে হাতিরঝিলে প্রবেশের সব রাস্তায় বন্ধ করে দেওয়া হবে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, হাতিরঝিল প্রবেশের পাঁচটি রাস্তাই বন্ধ থাকবে। বিকাল কিংবা সন্ধ্যার পর হাতিরঝিল এলাকায় ঘুরতে না আসার জন্য বলা হয়েছে। এ ব্যাপারে, স্থানীয় বসবাসকারীদের সহায়তা কামনা করেন তিনি। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার বিকাল থেকে রাতভর হাতিরঝিলের বিভিন্ন পয়েন্টে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। হাতিরঝিলে প্রবেশের রাস্তাগুলো বন্ধ থাকবে ১ জানুয়ারি ভোর পর্যন্ত।

সন্ধ্যার পর সবাইকে বাসায় ফিরে যাওয়ার অনুরোধ জানান তিনি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

২ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকার বসবাসকারী ২ হাজার দুস্থ, হতদরিদ্র ও অসহায...

হাতিয়ার বনে ভেসে এলো অজ্ঞাত মরদেহ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির মরদ...

ধর্ষণচেষ্টার অভিযোগে বাস হেলপার গ্রেপ্তার

আশুলিয়ায় গভীর রাতে চলন্ত বাসে নারী পোশাক শ্রমিককে ধর্ষণের চেষ্টার অভিযোগে চাল...

রাষ্ট্র সংস্কারে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হবে; প্রধানমন্ত্রী

যুগপৎ আন্দোলনের দল ও জোটদের নিয়ে ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্...

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন নারী নিহত হয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা