জাতীয়

নতুন বছরে বাড়ি ভাড়া না বাড়ানোর দাবি

নিজস্ব প্রতিবেদক : করোনার এই পরিস্থিতিতে নতুন বছরে বাড়ি ভাড়া না বাড়ানোর দাবি জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ দাবিতে মানববন্ধন করে সংগঠনের নেতা-কর্মীরা।

এ সময় ভাড়াটিয়ার পরিষদের সভাপতি মো. বাহারানে সুলতান বাহার বলেন, ‘বছরের প্রথম মাস এলেই বাড়ির মালিকরা ভাড়া বাড়ানোর একটি অলিখিত নিয়ম চালু করে রেখেছেন। এ বছর করোনার কারণে সাধারণ ভাড়াটিয়ারা এমনিতেই দিশেহারা। এরমধ‌্যেই ২০২১ সালের জানুয়ারি মাস থেকে বাড়ি ভাড়া বাড়ানোর নোটিশ দেওয়া হচ্ছে। মহামারির এই পরিস্থিতিতে বাড়ি ভাড়া বাড়ানোর মতো অমানবিক কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য হতে পারে না। আমরা এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিক নির্দেশনামূলক ঘোষণা চাই। পাশাপাশি নতুন বছরে ভাড়াটিয়া উচ্ছেদ বন্ধ করতে কার্যকর পদক্ষেপের দাবি জানাচ্ছি।’

সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. কিরণ মৃধা, জামাল শিকদার, মো. মাকসুদুর রহমান, মো. আক্কাস হোসেনহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানীর মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সদস্য সচিব মুফতী মাসুম বিল্লাহ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা