জাতীয়

ইসলাম কারও কাছে লিজ দেয়া হয়নি : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ইসলাম কারও কাছে লিজ দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মন্ত্রী বলেন, “যারা ফতোয়া দিচ্ছে ভাস্কর্য হারাম, ভাস্কর্য যদি অগ্রহণযোগ্য হয়, তাহলে তাদের বাবার ছবিও নিজের কাছে রাখা ঠিক নয়। এসব বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। যারা ভাস্কর্য নিয়ে আঘাত হেনেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া জনগণের দাবি।”

রোববার (০৬ ডিসেম্বর) দুপুর ১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “পাকিস্তান সৃষ্টির পর ইসলামের কল্যাণের জন্য শেখ হাসিনা যে কাজ করেছেন, তা আর কেউ করেনি। বঙ্গবন্ধুও কাজ করেছেন, কিন্তু তিনি খুব সময় পাননি। শেখ হাসিনা একমাত্র ব্যক্তি, যিনি বাংলাদেশে ইসলামের কল্যাণে সবচেয়ে বেশি কাজ করেছেন। তিনি এক লাখ মসজিদ তৈরি করে দিয়েছেন। ইমাম-মুয়াজ্জিনরা এখন ভাতা পাচ্ছেন। কওমি সনদকে মান দেয়া হয়েছে। সুতরাং ইসলামের জন্য বেশি কাজ আর কেউ করেনি।”

আলেমদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, “নিজের মতো মনগড়া ফতোয়া দেবেন না। ভাস্কর্য নিয়ে বিভ্রান্তমূলক বক্তব্য দেবেন না। মানুষ যেভাবে ক্ষিপ্ত হয়ে উঠছে, ছাড় পাবেন না। এ দেশ সব সম্প্রদায়ের, এখানে সকলে সমানভাবে বসবাস করবে।“

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন জাহান প্রমুখ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা