জাতীয়

রাতেই ৪২ ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক : ৪২তম ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে আজ। প্রথমে ৪২তম বিশেষ বিসিএসের কার্যক্রম শুরু হবে। এরপর ৪৩তম। সোমবার রাতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ দুই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪২তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হতে পারে আগামী ৭ ডিসেম্বর থেকে। ২৫ দিন পর্যন্ত চলবে কার্যক্রম। এরপর ৪৩তম বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হবে।

ডিসেম্বরের ২৩ ও ২৪ তারিখ থেকে এ বিসিএসের অনলাইন আবেদন কার্যক্রম শুরু হতে পারে। এটি জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত সময় দেয়া হবে।

জানা গেছে, ৪২তম বিসিএসটি বিশেষ। এর মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। অন্যদিকে ৪৩তমটি সাধারণ, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেয়া হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, ৪৩তম সাধারণ বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন, সমবায়ে ২০ জন, ডেন্টাল সার্জন পদে ৭৫ জন এবং অন্যান্য ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগের জন্য পিএসসিতে চাহিদা পাঠানো হয়েছে।

এর আগে ৩৯তম বিসিএসে (বিশেষ) ২০০ নম্বরের এমসিকিউ এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে পাঁচ হাজারের মতো চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছিল।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিতে অচীরেই পরীক্ষামূলক সংযোগ

দেশের বিদ্যুৎ ঘাটতি কিছুটা পূরণের নতুন পথে রয়েছে ব...

এবার কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের

গান্ধী পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করায় আইনি...

এই হার ভীষণ হৃদয়বিদারক : হামজা চৌধুরী

সাফ চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ২৩ বছরের শিরোপার খরা কাটানোর সুবর্ণ সুযোগটি হাতছাড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা