জাতীয়

হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা বেগমের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের স্ত্রী গুলশান আরা বেগম রাজধানীর ল্যাবএইড হাসপতালে মারা গেছেন ৷

রোববার (২৯ নভেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন বিল্লাল বিষয়টি নিশ্চিত করেন।

গুলশানারা বেগম ২০১৬ সাল থেকে কিডনি, ডায়াবেটিকসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন৷ তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন ৷ গত আগস্ট মাস থেকে তিনি ল্যাবএইডে চিকিৎসাধীন ছিলেন।

হাজী সেলিমও বর্তমানে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ৬৬নং ওয়ার্ড কমিশনার (বর্তমানে কাউন্সিলর) ছিলেন গুলশান আরা। মৃত্যুকালে গুলশান আরার বয়স হয়েছিল ৫০ বছর।

সোমবার (৩০ নভেম্বর) বাদ আছর চকবাজার শাহী জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা