জাতীয়

বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ আসতেছে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ‘বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ আসতেছে’ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, “আপনারা দেখছেন ইউরোপ, আমেরিকা এবং ভারতে সেকেন্ড ওয়েব কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের দেশেও কিছুটা সংক্রমণ বৃদ্ধি দেখছি, মৃত্যুহারও বৃদ্ধি দেখছি ১০-১২ দিন ধরে। সেকেন্ড ওয়েবের কারণ- আমরা স্বাস্থ্যবিধি মানছি না, একটু বেপরোয়া হয়ে চলছি, মাস্ক ব্যবহার করছি না!”

রোববার (২৯ নভেম্বর) বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও ভ্যাকসিন বিষয়ক’ এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সভার আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)।

মন্ত্রী বলেন, “আমরা বেশি আত্মবিশ্বাসী হয়ে গেছি। আমাদের শীতকালে অনেক অনুষ্ঠান হয়। আপনারা জানেন, মানুষ পিকনিকে যায়, সমুদ্রের পাড়ে যায়। কিছুদিন আগে দেখছেন, কক্সবাজারে সমুদ্রের পাড়ে লাখ মানুষ ঘোরাফেরা করছে- সেখানেই সংক্রমিত হচ্ছে।”

করোনার ভ্যাকসিনের বিষয়ে জাহিদ মালেক বলেন, “সরকার ভ্যাকসিনের ব্যবস্থা করছে। আপনারা জানেন, এখনও কোনও কোনও ভ্যাকসিন বাজারে সেভাবে আসেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্লিয়ারেন্স যখন পাব তখন আমাদের দেশেও প্রথম ধাপেই ভ্যাকসিন পেয়ে যাবে।”

বিপিএমসিএ’র সভাপতি এম এ মুবিন খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশীদ আলম, বিপিএমসিএ’র সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেন খান এবং উপদেষ্টা ডা. মোয়াজ্জেম হোসেন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা