বাধ্যতামূলক ছুটিতে ডাক অধিদফতরের মহাপরিচালক
জাতীয়

বাধ্যতামূলক ছুটিতে ডাক অধিদফতরের ডিজি

নিজস্ব প্রতিবেদক :

প্রাথমিক তদন্তে দুর্নীতির প্রমাণ পাওয়ায় ডাক অধিদফতরের মহাপরিচালক (ডিজি) (চলতি দায়িত্ব) সুধাংশু শেখর ভদ্রকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) থেকে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে সোমবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, ডাক অধিদফতরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ এর বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের স্বার্থে বিধি-১২ এর বিধান অনুসারে আগামী ১১ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার নির্দেশ প্রদান করা হলো।

জানা গেছে, গ্রামের জনসাধারণকে ডিজিটাল সেবা দেয়ার কথা বলে শত শত কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে ডাক অধিদফতরের মহাপরিচালক সুধাংশু শেখরের বিরুদ্ধে। কেনাকাটা থেকে শুরু করে ডিজিটাল পোস্ট সেন্টার স্থাপন- সবখানে রেখেছেন অনিয়মের স্বাক্ষর। শুধু তাই নয়, বহু ডিজিটাল সেন্টারের অস্তিত্বই নেই, তবুও নাম ভাঙিয়ে তুলে নিয়েছেন ৫৪০ কোটি ৯৪ লাখ টাকা। এ সবই উঠে এসেছে ডাক বিভাগের পক্ষ থেকে গঠিত তদন্ত রিপোর্টে। এ নিয়ে তাকে দুর্নীতি দমন কমিশন (দুদক) তলবও করেছে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার সুপারিশ করেছিল।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা