জাতীয়

প্রবাসী কল্যাণমন্ত্রী সস্ত্রীক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও তার স্ত্রী অধ্যাপক নাসরিন আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শারীরিকভাবে তেমন কোনো জটিল সমস্যা না থাকায় তারা দুজনই ডাক্তারের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার ( ৫ নভেম্বর) মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ রাশেদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাশেদুজ্জামান বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ কোনো রকমের উপসর্গ ছাড়াই বুধবার (৪ নভেম্বর) করোনা টেস্ট করিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বাসাতেই আইসোলেশনে আছেন, শারীরিকভাবে তেমন কোনো জটিলতা নেই। সবার কাছে দোয়া চেয়েছেন।

মন্ত্রীর সহধর্মিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমেদের চারদিন আগেই করোনা পজেটিভ শনাক্ত হয়। তিনিও বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। দেশবাসী ও প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন তারা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক ও জনপথ বিভাগের জমি:

মুন্সীগঞ্জের সিপাহীপাড়া চৌরাস্তায় সড়ক ও জনপদ বিভাগের জমি রাতের আঁধারে দখল করে...

রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনা: ব্যবধান ও সমন্বয়ের নতুন রাজনীতি

এ, কে, এম শফিউল আযম রুমি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু...

তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়...

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা